নাচোলে এমপি মিজানুর রহমানের গণসংযোগ ও মতবিনিময়

​বিশেষ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মু. মিজানুর রহমানমঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এক নিবিড়

2026-07-29T15:06:15+00:00
2026-07-29T15:06:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাচোলে এমপি মিজানুর রহমানের গণসংযোগ ও মতবিনিময়
​বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:০৬ পিএম   (ভিজিট : ৩১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মু. মিজানুর রহমান মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এক নিবিড় গণসংযোগ ও জনগণের সাথে গণ-মতবিনিময় সভা পরিচালনা করেছেন।

​সফরসূচি অনুযায়ী, তিনি বিকেল ৩টায় নাচোল ইউনিয়নের খেসবা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি ফতেপুর ইউনিয়নের মির্জাপুর বাজারে ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ জনগণের সাথে সরাসরি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সেখানে উপস্থিত সাধারণ জনগণের উদ্দেশে বক্তব্য দেন।

​পরবর্তীতে তিনি ফুরশেদপুর বাজার ও চাঁনপাড়া বাজার এলাকায় পৌঁছান এবং সেখানকার ব্যবসায়ী, পথচারী ও সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এই সময় ড. মু. মিজানুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ও এলাকার সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে তিনি মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক সুবিচারের প্রতিশ্রুতি দেন। তিনি দুর্নীতি, সামাজিক অন্যায়-অবিচার এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করে স্থানীয়দের মাদক ও অন্যায় থেকে দূরে থাকার উদাত্ত আহ্বান জানান।
গণসংযোগকালে খেসবা দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন এবং অবকাঠামোগত উন্নয়ন চিত্রের কথা উঠে আসে। জাইকা (JICA) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং উপজেলা পরিষদ ও এলজিইডি (LGED)-এর বাস্তবায়নে ২০২২ সালে খেসবা দাখিল মাদ্রাসায় ১০,০৫,৫৮৬/৫০ (দশ লাখ পাঁচ হাজার ৫৮৬ টাকা ৫০ পয়সা) চুক্তি মূল্যে ১টি নতুন কক্ষ নির্মাণ করা হয়েছিল। বর্তমানে কক্ষটির ওয়াল ফেটে যাওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

তবে মাদ্রাসাটিতে টিনশেড মাটির শ্রেণিকক্ষ দিয়ে জোড়াতালি দিয়ে চলে শিক্ষা কার্যক্রম।  শিক্ষার্থীদের মনোরম পরিবেশে লেখা পড়া করার জন্য পাকা ভবনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এছাড়া মাদ্রাসার জন্য একটি সীমানা প্রাচীর নির্মাণের দাবি দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে, যা বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আমীর ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক ইয়াকুব আলী, ফতেপুর ইউনিয়ন নায়েবে আমীর ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলাম।

​এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy