বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা শারমিন।
সভার শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা শারমিন ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংসদ সদস্য আন্না মিনজকে বরণ করে নেন। পরে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আন্না মিনজ এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ এবং বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে জনপ্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।