সংবাদ সম্মেলন ডেকে তিন আওয়ামী লীগ নেতার পদত্যাগ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদপদবী থেকে পদত্যাগ করেছেন তিন আওয়ামী লীগ নেতা। শারীরিক

2026-07-29T17:59:31+00:00
2026-07-29T17:59:31+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সংবাদ সম্মেলন ডেকে তিন আওয়ামী লীগ নেতার পদত্যাগ
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ৩০)
সংবাদ সম্মেলনে
X

সংবাদ সম্মেলনে

গোপালগঞ্জের কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদপদবী থেকে পদত্যাগ করেছেন তিন আওয়ামী লীগ নেতা। শারীরিক অসুস্থতা ও ব্যবসায়ীক ব্যস্ততার কারণে দলীয় কোন কার্যক্রমের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত নাই বলে সংবাদ সম্মেলনে বলেন তারা।

বুধবার (২৯ জুলাই) দুপুরে  কাশিয়ানী প্রেসক্লাব এ সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। 

পদত্যাগকারীরা হলেন- রাতইল ইউনিয়নের আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের  সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক মোঃ বদরুল ইসলাম এবং সদস্য  মোঃ নয়ন মোল্যা।

সংবাদ সম্মেলনে রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বলেন, “আমি রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দল থেকে পদত্যাগ করছি। আগামীতেও কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত হব না।”

একই সংবাদ সম্মেলনে মোঃ বদরুল ইসলাম ও মোঃ নয়ন মোল্যা বলেন, শারীরিক অসুস্থতা ও ব্যবসায়ীক ব্যস্ততার কারণে দলীয় কোন কার্যক্রমের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত নাই, তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে ইউনিয়ন আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy