কচুয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কচুয়া( বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

কচুয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় কচুয়া উপজেলা মিলনায়তনে আলোচনা

2026-08-06T10:37:13+00:00
2026-08-06T10:37:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কচুয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কচুয়া( বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:৩৭ এএম   (ভিজিট : ১২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কচুয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। 

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় কচুয়া উপজেলা মিলনায়তনে আলোচনা সভা, জুলাই শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান।

এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম, উপজেলা জামাতের আমীর মোঃ রফিকুল ইসলাম সহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ, কচুয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও  বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ। 

এসময় জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয় পাশাপাশি শহিদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন,জুলাইয়ের চেতনা বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান বক্তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy