জুলাই শহীদ নাঈমের সমাধিতে কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে জুলাই শহীদ নাঈম বাবুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা

2026-08-06T10:32:45+00:00
2026-08-06T10:32:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জুলাই শহীদ নাঈমের সমাধিতে কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের শ্রদ্ধা
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:৩২ এএম   (ভিজিট : ৪২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে জুলাই শহীদ নাঈম বাবুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামে শহীদ নাঈমের সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ নাঈম বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করে শ্রদ্ধা নিবেদনকারীরা তাঁর আত্মার শান্তি কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক জাহিদুল ইসলাম লাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy