দেবিদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার দেবিদ্বারে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার

2026-08-06T10:29:11+00:00
2026-08-06T10:29:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেবিদ্বারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:২৯ এএম   (ভিজিট : ১৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা আবেগঘন বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন শহীদ মো. সাইফুল ইসলাম তন্ময়ের পিতা শফিকুল ইসলাম, শহীদ রাহয়ান রাব্বির পিতা ফজর আলী, শহীদ রুবেলের স্ত্রী হ্যাপি আক্তার, শহীদ সাব্বিরের মা রিনা আক্তার, শহীদ সাগরের মা, শহীদ রুবিনের মা এবং জুলাই যোদ্ধা মোকবল হোসেন। এছাড়াও বক্তব্য দেন আহত জুলাই যোদ্ধা সাংবাদিক আক্তার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান সরকার, কাজী নাছির ও তুষার।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল হোসেন, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ রাজিব খান, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মহিলা দলের সভাপতি সুফিয়া খাতুন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, দেবিদ্বার পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন ভুলু পাঠান, কেন্দ্রীয় যুবশক্তির নেতা নাহিদুল ইসলাম নাহিদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সিয়াম ইসলাম, জহিরুল ইসলাম ও মিরাজ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের অবদানের কথা স্মরণ করেন। তারা শহীদ পরিবারের পাশে থাকার পাশাপাশি গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy