ডুমুরিয়ায় নিয়ন্ত্রন হারিয়ে বাস রংসাইডে নারী পথচারী আহত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে এক নারী পথচারীকে গুরুতর আহত করেছে। বৃহস্পতিবার সকাল

2026-07-30T13:21:27+00:00
2026-07-30T13:21:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডুমুরিয়ায় নিয়ন্ত্রন হারিয়ে বাস রংসাইডে নারী পথচারী আহত
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:২১ পিএম   (ভিজিট : ৩২)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে এক নারী পথচারীকে গুরুতর আহত করেছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার গুটুদিয়া পূর্বপাড়া টাওয়ার মসজিদের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (সাতক্ষীরা জ-১১-০০৪৫) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত পাশে গিয়ে খাদে পড়ে। 

এ সময় গুটুদিয়া গ্রামের রেক্সনা (৪৫) নামে এক নারী আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুস ছাত্তার জানান, বাসটির ব্রেক বিকল অথবা চালকের অসাবধানতার কারণ হতে পারে। তবে অন্য কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy