ব্রাহ্মণবাড়িয়ায় ৮ জন অনলাইন জুয়ারি আটক...

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮জনকে আটক করেছে র‍্যাব। বুধবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে জেলা শহরের

2026-07-30T13:35:12+00:00
2026-07-30T13:35:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় ৮ জন অনলাইন জুয়ারি আটক...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:৩৫ পিএম   (ভিজিট : ২৭)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮জনকে আটক করেছে  র‍্যাব। বুধবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে জেলা শহরের নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। 

এ সময় জুয়া খেলায় ব্যবহৃত ৭টি মোবাইল ফোন ও নগদ ৬০ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়েছে। 

আটককৃতরা হলেন জেলা শহরের পূর্ব পাইকপাড়া এলাকার সুজন দেবনাথ (৪৮), কান্দিপাড়ার সালমান ভূঁইয়া (২৫), গোকর্ণঘাট এলাকার ঝন্টু কর্মকার (৩৪), কান্দিপাড়ার আকরাম হোসেন (৩৯), কান্দিপাড়ার কায়েস মিয়া (৪২), কাজীপাড়া (ব্যাপারিপাড়া) এলাকার আলামিন (৪৫), জেলার নাসিরনগর উপজেলার হরিণবেড় ইউনিয়নের নরহা গ্রামের শাহাদাত হোসেন চৌধুরী (৩৮) ও কসবা উপজেলার শ্যামবাড়ি এলাকার জহর (২৫)।

র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মোঃ নুরনবী জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের নিউ মার্কেটের শফিক প্লাজার চতুর্থ তলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অনলাইনে জুয়া খেলার অভিযোগে আটজনকে আটক করা হয়। 

পরে ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত সাতটি মোবাইল ফোন ও নগদ ৬০ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। জব্দ করা আলামত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এ চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।

তিনি আরো জানান, অনলাইনে জুয়া, মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে র‍্যাব নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy