ঝালকাঠিতে নাগরিক সনদ প্রাপ্তিতে চরম ভোগান্তি: সাধারণ পৌরবাসীর মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠি পৌরসভায় নাগরিক সনদপত্র ও চেয়ারম্যান সার্টিফিকেট নিতে গিয়ে সাধারণ মানুষকে নানামুখী হয়রানি ও জনদুর্ভোগের শিকার হতে হচ্ছে,এমন

2026-07-30T13:39:43+00:00
2026-07-30T13:39:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে নাগরিক সনদ প্রাপ্তিতে চরম ভোগান্তি: সাধারণ পৌরবাসীর মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:৩৯ পিএম   (ভিজিট : ৪৫)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

ঝালকাঠি পৌরসভায় নাগরিক সনদপত্র ও চেয়ারম্যান সার্টিফিকেট নিতে গিয়ে সাধারণ মানুষকে নানামুখী হয়রানি ও জনদুর্ভোগের শিকার হতে হচ্ছে,এমন অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝালকাঠি পৌরবাসী।

​বৃহস্পতিবার (৩০ জুলাই) আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, পৌরবাসীদের মৌলিক অধিকার ও প্রয়োজনীয় দাপ্তরিক সেবার মধ্যে অন্যতম হলো নাগরিক সনদপত্র। কিন্তু বর্তমানে এ সংক্রান্ত সেবা পেতে গিয়ে নাগরিকদের দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে এবং পদে পদে ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় চরম ব্যাঘাত সৃষ্টি করছে।

​মানববন্ধনে বক্তব্যে রাখেন মো: আবু সায়েম, আলিম হাং (হাওলাদার), মো: আনোয়ার হোসেন এবং মো: কামরুজ্জামান পলাশ সহ ঝালকাঠি পৌরসভার স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।

​বক্তারা তাঁদের বক্তব্যে অভিযোগ করে বলেন, "জনগণের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো যদি সাধারণ মানুষকে সঠিক সময়ে সঠিক সেবা না দেয়, তবে সেই ভোগান্তি মেনে নেওয়া যায় না। পৌরবাসীকে নাগরিক সনদ ও চেয়ারম্যান সার্টিফিকেট নিতে যে হয়রানির মুখোমুখি হতে হচ্ছে, তা অনতিবিলম্বে বন্ধ করতে হবে।"

​মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে এ জটিলতা দূর করে সেবা ব্যবস্থা দ্রুত, স্বচ্ছ ও সহজ করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy