বিএসসির নতুন এমডি কমডোর ফজলার রহমান

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে বাংলাদেশ নৌবাহিনীর কমডোর ফজলার রহমানকে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার। একই

2026-07-30T13:43:06+00:00
2026-07-30T13:43:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিএসসির নতুন এমডি কমডোর ফজলার রহমান
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:৪৩ পিএম   (ভিজিট : ৩৭)
কমডোর ফজলার রহমান
X

কমডোর ফজলার রহমান

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে বাংলাদেশ নৌবাহিনীর কমডোর ফজলার রহমানকে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো. মাহমুদুল মালেককে প্রেষণ থেকে প্রত্যাহার করে নৌবাহিনীতে ফিরিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর কমডোর ফজলার রহমানকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, কমডোর মো. মাহমুদুল মালেককে বিএসসির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে প্রত্যাহার করে নৌবাহিনীতে ফিরিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy