প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:৪৯ পিএম (ভিজিট : ২৪)

X
ছবি : প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের সনো গলিতে অবস্থিত আনন্দ কম্পিউটারে বুধবার (২৯ জুলাই'২৬ ) সন্ধ্যায় ভারতের বিখ্যাত এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন।
ভেড়ামারায় আনন্দ কম্পিউটারের স্বত্বাধিকারী ও সাংবাদিক প্রদীপ সরকারের সভাপতিতত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের এস্টার হসপিটালের ইন্টারন্যাশনাল বিজনেস এশিয়ার রিজিওন ম্যানেজার অর্পণ চ্যাটার্জি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, এস্টার হসপিটালের বাংলাদেশের প্রধান প্রতিনিধি ও প্রোগ্রাম অফিসার এস এইচ শুভ, রাজনীতিবিদ অসিত কুমার সিংহ রায়, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপ্টন, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাক্তার কামরুল ইসলাম মনা ও খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলামে।
প্রধান অতিথি অর্পণ চ্যাটার্জি ভারতের বিখ্যাত এস্টার হসপিটালের বিভিন্ন রাজ্যের শাখা ও সেবা সমূহের বিশদ তুলে ধরেন এবং বাংলাদেশ থেকে উক্ত হসপিটালে রোগী গেলে বিভিন্ন ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।