কুমিল্লায় বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক, ৮ পুলিশ আহত

স্টাফ রিপোর্টার কুমিল্লা

সারাবাংলা

কুমিল্লার বরুড়ায় মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আতিক উল্লাহ নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। অভিযুক্তকে গণপিটুনি

2026-07-30T14:03:08+00:00
2026-07-30T14:03:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক, ৮ পুলিশ আহত
স্টাফ রিপোর্টার কুমিল্লা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:০৩ পিএম   (ভিজিট : ২৮)
আতিক উল্লাহ
X

আতিক উল্লাহ

কুমিল্লার বরুড়ায় মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আতিক উল্লাহ নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। অভিযুক্তকে গণপিটুনি দেওয়ার চেষ্টা ঠেকাতে গিয়ে জনতার সঙ্গে ধাক্কাধাক্কিতে এসআই মিশন চৌধুরীসহ অন্তত আট পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে। ২৯ জুলাই বুধবার দুপুরে উপজেলার আড্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরুড়া উপজেলার আড্ডা এলাকার ফয়জুনে মদিনা মডেল মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠে শিক্ষক আতিক উল্লাহর বিরুদ্ধে। অভিযোগের খবর ছড়িয়ে পড়লে মাদরাসা ও আড্ডা বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বরুড়া থানা পুলিশের একটি দল।

ভুক্তভোগী শিশু শিক্ষার্থী  জানায়, রাতের খাবারের পর অন্যরা ঘুমিয়ে গেলে তাকে ও আরেক শিক্ষার্থীকে অফিসকক্ষে ডেকে নেওয়া হয়। একপর্যায়ে অপর শিক্ষার্থী চলে গেলে অভিযুক্ত শিক্ষক তার সঙ্গে অনৈতিক আচরণ করেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য বলেন।

পুলিশ অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেওয়ার পর উত্তেজিত জনতার কয়েকজন তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এতে উপপরিদর্শক মিশন চৌধুরীসহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ অভিযুক্তকে নিরাপদে ভ্যানে তুলে বরুড়া থানায় নিয়ে যায়।

অভিযুক্ত শিক্ষক আতিক উল্লাহ অভিযোগের পুরো বিষয়টি অস্বীকার করে দাবি করেন, শিশু শিক্ষার্থী তার শরীর টিপে দিয়েছে। তবে এ ঘটনায় নিজের ভুল হয়েছে বলেও স্বীকার করেন তিনি।

আটক আতিক উল্লাহ উপজেলার শশাইয়া এলাকার বাসিন্দা। পুলিশ সদস্যদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঘটনাস্থল থেকে আরও দুজনকে আটক করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

বরুড়া থানার পরিদর্শক—তদন্ত সঞ্জয় সরকার বলেন, অভিযুক্ত শিক্ষককে আটক করতে গেলে উত্তেজিত জনতার রোষানলে পড়েন পুলিশ সদস্যরা। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


পুলিশ জানিয়েছে, শিশুটির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনাটিও তদন্ত করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy