প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:৪৪ পিএম (ভিজিট : ৬৭)

X
ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃদ্ধ হলেন পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর এলাকার মৃত বজলু মিয়ার ছেলে গাজী মিয়া (৬৫)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রেলওয়ে জংশনের দুই নাম্বার প্ল্যাটফর্মের এক নাম্বার রেল ক্রসিং পার হওয়ার সময় এ ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার মোঃ নুরুন্নবী জানান, চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধ রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন রেলওয়ে স্টেশনের দুই নাম্বার প্ল্যাটফর্মে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের পর পরিবারের সদস্যদের খবর দেওয়ার হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।