সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে যায়

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের শ্রীপুর গ্রামে সুদের টাকার দাবিতে এক অসহায় বিধবার গাভীন গাভী জোরপূর্বক নিয়ে যাওয়ার

2026-07-31T10:29:01+00:00
2026-07-31T10:29:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে যায়
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:২৯ এএম   (ভিজিট : ৩৩)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের শ্রীপুর গ্রামে সুদের টাকার দাবিতে এক অসহায় বিধবার গাভীন গাভী জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে।

ভুক্তভোগী রোকেয়া বেওয়া অভিযোগ করেন, তিন বছর আগে তার মেয়ে ৫০ হাজার টাকা দাদন নেন। এ পর্যন্ত সুদ বাবদ ৬০ হাজার টাকা এবং পরে মূল ৫০ হাজার টাকাও পরিশোধ করা হলেও বাকি ১২ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারায় বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে অভিযুক্ত আবু হোসেন সরকার ও তার স্ত্রী সপ্না বেগমসহ কয়েকজন তাদের বাড়িতে গিয়ে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের একটি গাভীন গাভী নিয়ে যান।

এ ঘটনায় রোকেয়া বেওয়া গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও গরু ফেরত চাইতে গেলে ভুক্তভোগীকে বাধা দেওয়ার দৃশ্য দেখা গেছে।

অভিযুক্তরা এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy