যে কোন মূল্যে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করেই ছাড়ব: এমপি পিনাক চৌধুরী

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুর -২ (বিরল বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড়

2026-07-31T13:27:09+00:00
2026-07-31T13:27:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে কোন মূল্যে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করেই ছাড়ব: এমপি পিনাক চৌধুরী
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১:২৭ পিএম   (ভিজিট : ৩৮)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

দিনাজপুর -২ (বিরল বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় মরণব্যাধি হচ্ছে মাদক। 

সারা বাংলাদেশের মত আমাদের এই বিরল বোচাগঞ্জেও  এই মরণব্যাধি মাদকের আস্থানা গড়ে উঠেছে। পরিবারের একজন সদস্য যদি এই ব্যাধিতে আক্রান্ত হয়, তাহলে পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়। আমি নির্বাচনের পূর্বে বলেছিলাম, আপনারা যদি আমাকে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি করেন, আপনাদের সেবা করার সুযোগদেন, তাহলে এই বিরল বোচাগঞ্জের মাটি থেকে আমরা দুর্ণীতি, মাদক, চাঁদাবাজী ও ভূমি দখল বন্ধ করব। 

কিন্তু আমার একার পক্ষে এবং প্রশাসনের একার পক্ষে এই মাদক ব্যবসা নির্মূল করা সম্ভব নয়। মাদক নির্মূলে দলমত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিরল বোচাগঞ্জের মাটিতে বসবাস করে মাদক ব্যবসায়ীরা আমাদের আগামী প্রজন্ম তথা যুবসমাজ ও ছাত্রসমাজকে ধ্বংস করবে এটা আমরা হতে দেব না। বিরল এবং বোচাগঞ্জের মাটিতে কোন মাদক ব্যবসা চলবে না। যারা এই মাদক ব্যবসা পরিহার করতে পারবে না তাদেরকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে।

আমরা যে কোন মূল্যেই হউক মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করেই ছাড়ব ইনশাল্লাহ। গত ৩০ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৫নং-ছাতইল ইউনিয়নের জংলিপীর বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক বিশাল মাদক বিরোধী রেলি শেষে জংলিপীর বাজারে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। 

ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুল খালেক এর সভাপতিত্বে এছাড়াও সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দীন বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক হারেসুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক আসাদুল হক চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক কামরুজ্জামান কাজল, ইউনয়ন বিএনপির সাধারণ সম্পাদক মন্টু, যুবনেতা যথাক্রমে সুমন ছৌধুরী, রায়হান রুবেল, ওমর ফারুক ও শামীমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy