ভোলায় গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ সাইফুল ইসলাম মিরাজ (২৫) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত

2026-07-31T13:33:44+00:00
2026-07-31T13:33:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলায় গাঁজাসহ এক মাদক কারবারি আটক
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১:৩৩ পিএম   (ভিজিট : ৪৬)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

ভোলায়  কোস্ট গার্ড অভিযান চালিয়ে  গাঁজাসহ মোঃ সাইফুল ইসলাম মিরাজ (২৫) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত ব্যক্তি ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালি ৩ নং ওয়ার্ডের মো: সিরাজ চকিদারের ছেলে।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত এতথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ভোলার সদর থানাধীন ভেদুরিয়া ইউনিয়নের বলিবাড়ির রাস্তা সংলগ্ন এলাকায়  রাত ১১ টায় কোস্ট গার্ড বেইজ ভোলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একজন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ৭৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

‎জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা থানায় হস্তান্তর করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy