তারাকান্দার বাটিয়া-পাকুরিতলা সড়ক পাকাকরণে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

তারাকান্দা(ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গালাগাঁও ইউনিয়নের বাটিয়া পাকুরিতলা সড়কের ঠিকাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপসহকারী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম

2026-08-01T12:55:30+00:00
2026-08-01T12:55:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তারাকান্দার বাটিয়া-পাকুরিতলা সড়ক পাকাকরণে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
তারাকান্দা(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১২:৫৫ পিএম   (ভিজিট : ৪৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গালাগাঁও ইউনিয়নের বাটিয়া পাকুরিতলা সড়কের ঠিকাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপসহকারী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম কার্পেটিং দ্বারা উন্নয়নের জন্য রাস্তা পরিদর্শন করেন। 

বৃহস্পতিবার(৩০জুলাই) বিকালে ২.১ কিলোমিটার কার্পেটিং দ্বারা উন্নয়নের জন্য বাটিয়া হইতে পাকুরিতলা রাস্তাটি পরিদর্শন করেন। 

জানাযায়, রোজা এন্টারপ্রাইজের প্রতিনিধি হিসেবে কাজটি সম্পাদন করবেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রাকিব তালুকদার। আনুষ্ঠানিকভাবে এলজিইডির উপসহকারী প্রকৌশলী মাে: নজরুল ইসলাম রাস্তাটি ঠিকাদার রাকিব তালুকদারকে প্লান ইস্টিমেট দিয়েছেন। 

এসময় উপস্থিত ছিলেন, গালাগাঁ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিক তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায় জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন,উপজেলা ছাত্রদল নেতা রইন তালুকদার, তাতী দল নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্যজীবী দল সোহেল দেওয়ান,ছাত্রদল নেতা দূর্জয়সহ  এলাকারগণমান্য নেতৃবৃন্দ।

 এ বিষয়ে এলাকাবাসী জানান, দীর্ঘদিন পরে হলেও এলাকাবাসীর যাতায়াতে রাস্তাটি পাকাকরণ হলে গালাগাঁও ইউনিয়নবাসী দূর্ভোগ লাঘব হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy