বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে।শনিবার সকাল ১১টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের

2026-08-01T13:03:20+00:00
2026-08-01T13:03:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১:০৩ পিএম   (ভিজিট : ২৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। 

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের বাঁশদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

নিহত হামদু মিয়া (৫৭) বাঁশদিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরো পাঁচ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বাঁশদিয়া গ্রামে পারিবারিক বিরোধ নিয়ে দু'পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে ৪/৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy