আড়াইহাজারে ডায়াবেটিক হাসপাতালের উদ্ভোধন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারের প্রাণ কেন্দ্রে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কর্তৃক অনুমোদিত ”ডায়াবেটিক হাসপাতালের” আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে।এ উপলক্ষে শনিবার (১

2026-08-01T13:31:09+00:00
2026-08-01T13:31:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে ডায়াবেটিক হাসপাতালের উদ্ভোধন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১:৩১ পিএম   (ভিজিট : ৩০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের প্রাণ কেন্দ্রে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কর্তৃক অনুমোদিত  ”ডায়াবেটিক হাসপাতালের” আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে। 

এ উপলক্ষে শনিবার (১ আগষ্ট) দুপুরে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নিবন্ধিত এবং অনুমোদিত হাসপাতালের প্রতিষ্ঠাতা শিল্পপতি ও সামজসেবক মো. মনিরুল ইসলাম এ হাসপাতালের উদ্ভোধন করেন। 

আড়াইহাজার মডেলপাড়ায় মুল্লুক চেয়ারম্যনের বাড়ীতে এবং সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনেষ্টিক সেন্টারের সম্মুখে প্রতিষ্ঠিত এ হাসপাতালের উদ্ভোধনী অনুষ্ঠানে ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা মো. মনিরুল ইসলামের পুত্র মো. মাহাদী, সেন্ট্রাল হাসপাতালের উপদেষ্টা প্রফেসর শাখাওয়াত হোসেন বুলবুল, ম্যানেজিং ডিরেক্টর মো. সিরাজুল ইসলাম, ম্যানেজার মো. সেলিম মিয়া, পরিচালক মো. শাহে আলম শিকদার, মবিনুল ইসলাম, রফিকুল ইসলাম রানাসহ সকল পরিচালক বৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ডায়াবেটিক হাসপাতাল সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা মো. মনিরুল ইসলাম বলেন, আমি ব্যবসায়িক ভাবে লাভবান হওয়ার জন্য এ হাসপাতাল প্রতিষ্ঠা করিনি। কেবল জনগণকে স্বল্প খরচে ডায়াবেটিক সমিতির নিয়ম অনুযায়ি সর্বোত্তম সেবা দেয়ার জন্য এ হাসপাতাল প্রতিষ্ঠা করেছি। তিনি হাসপাতালের প্রচার এবং প্রসারে সকলের সহযোগিতা কামনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy