অধুমপায়ী ফোরামের পার্বতীপুর উপজেলা শাখায় সভাপতি ইরফান ও সম্পাদক হেলাল

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

অধুমপায়ী ফোরামের পার্বতীপুর উপজেলা শাখা কমিটি গঠিত হয়েছে। গঠিত কমিটির সভাপতি হয়েছেন ইরফান ও সম্পাদক হেলাল।শুক্রবার (৩১ জুলাই)

2026-08-01T13:39:51+00:00
2026-08-01T13:39:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অধুমপায়ী ফোরামের পার্বতীপুর উপজেলা শাখায় সভাপতি ইরফান ও সম্পাদক হেলাল
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১:৩৯ পিএম   (ভিজিট : ৩৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

অধুমপায়ী ফোরামের পার্বতীপুর উপজেলা শাখা কমিটি গঠিত হয়েছে। গঠিত কমিটির সভাপতি হয়েছেন ইরফান ও সম্পাদক হেলাল। 

শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠিত হয়।

জানা গেছে,অধূমপায়ী ফোরাম (অফ) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা শাখা কমিটি গঠন উপলক্ষে এক  মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 

পার্বতীপুর ডাকবাংলো মিলনায়তনে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক মোঃ হানিফ খান। ইরফান খানের সঞ্চালনায় এবং মোঃ তৈয়ব আলীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আ. ওয়াদুদ আলী। 

উদ্বোধক ও কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মো: শাহ আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের পৃষ্ঠপোষক অধ্যাপক মতিন সৈকত। 

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: সবুজ মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মো: বশির আহমেদ এবং দাউদকান্দি শাখার সভাপতি মো: তোফাজ্জল হোসেন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন রায়হান আলী, তোজাম্মেল হক, নয়ন ইসলাম, রাজু আহমেদ, মো: শাহেদ খান,  মো: রাফি, শাকিউল ইসলাম ও বেলাল আহমেদ।

​​অনুষ্ঠানে ২২ সদস্য বিশিষ্ট নবগঠিত পার্বতীপুর উপজেলা শাখার নিম্নোক্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়: ​প্রধান উপদেষ্টা: মো. বেলাল হোসেন সরকার,​উপদেষ্টা: মো. হাবিব উল্লাহ আনসারী ​কার্যকরী কমিটি: ​সভাপতি: মো. ইরফান খান,​সিনিয়র সহসভাপতি: মো. তোজাম্মেল হক, ​সহসভাপতি: রাজু আহমেদ,​সাধারণ সম্পাদক: মো. হেলাল,​যুগ্ম সাধারণ সম্পাদক: মো. আরিফুল ইসলাম,​সাংগঠনিক সম্পাদক: মো. শাহেদ আলী,​সহসাংগঠনিক সম্পাদক: শাকিউল ইসলাম,​অর্থ বিষয়ক সম্পাদক: নয়ন ইসলাম, ​প্রচার সম্পাদক: মো. সুমন বাবু,​দপ্তর সম্পাদক: রায়হান আলী,​স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মো. আরমান হোসেন,​শিক্ষা বিষয়ক সম্পাদক: মো. রাফি,​ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মো. একরামুল হক,​কার্যকরী সদস্যবৃন্দ:সোলায়মান, মমিনুর রহমান, নুর আখলাক, আবুল আহকাম, রাকিবুল ইসলাম, রুবিনা আক্তার, শাহিদা আক্তার ও বিলকিস বেগম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy