ঘাটাইলে নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে পৌর এলাকার চান্দশী থেকে সুমাইয়া ফারজানা সাথী (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঘাটাইল

2026-08-01T13:49:45+00:00
2026-08-01T13:49:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১:৪৯ পিএম   (ভিজিট : ৩০)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে পৌর এলাকার চান্দশী থেকে সুমাইয়া ফারজানা সাথী (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ।

 সাথী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। 

পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে খাবার শেষে সাথী নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সাথীকে ফ্যানে ওড়না প্যাচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে ঘাটাইল থানা পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর) সার্কেল ফৌজিয়া হাবিব খান  জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy