বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনে তারেক রহমানের পক্ষে নগদ অর্থ সহায়তা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে

2026-08-01T15:30:18+00:00
2026-08-01T15:30:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনে তারেক রহমানের পক্ষে নগদ অর্থ সহায়তা
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:৩০ পিএম   (ভিজিট : ৩৯)
বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনে নগদ অর্থ সহায়তা প্রদান করছেন বিএনপি নেতা আশিক
X

বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনে নগদ অর্থ সহায়তা প্রদান করছেন বিএনপি নেতা আশিক

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মফিজুর রহমান আশিক।

শনিবার (১ আগস্ট) দুপুরে বাঁশখালী পৌরসভার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এসব নগদ অর্থ তুলে দেন তিনি।
এ সময় তিনি বলেন, 'সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাঁশখালীতে। পৌরসভার সে সব ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছি।'
তিনি আরও বলেন, 'সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগে দুর্গত মানুষের দুর্ভোগ কমিয়ে আনা সম্ভব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে আমাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।'

এ সময় ত্রাণসামগ্রী বিতরণকালে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আবুল কালাম আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক এসএম আশেক উল্লাহ, বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা জিহান, উপজেলা যুবদল নেতা হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।'






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy