প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:৩২ পিএম (ভিজিট : ৬২)

X
ছবি: প্রতিনিধি
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, 'জুলাই সনদ' বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ গেইট থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে জংশন স্টেশন চত্বরে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে,সেক্রেটারি মাওলানা মোঃ বোরহান উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্যে রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী-সেক্রেটারী মাওলানা সানাউল্লাহ, কর্ম পরিষদ সদস্য আজিম উদ্দিন, আলাউদ্দিন,পৌর আমির মোরশেদুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, পহেলা আগস্ট ২০২৪ সালে পলানিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল,এই নিষিদ্ধ করারপর আল্লাহর রহমতে এই দেশের জামায়াতে ইসলামীর তৌহিদি জনতার অন্তরের ডাকে তাদের সংগ্রামের বিনিময়ে, যেই ৫ আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাক করেছিল দুপুরবেলা খাওয়ার জন্য আল্লাহ তায়ালা দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা করেন নাই,বাংলার মাঠি থেকে বিতাড়িত করেছে।
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। জনগণের সুনির্দিষ্ট মতামত ও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ছাড়া দেশে কাঙ্ক্ষিত শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা অবিলম্বে গণভোটের রায় মেনে নিয়ে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।