প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:৩৬ পিএম (ভিজিট : ৩৪)

X
ছবি: প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ ৫ বছর ২৫ কোটি বৃক্ষরোপণ অংশ হিসেবে বেনাপোল পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও তাহের ভারত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেনাপোল বলফিল্ড মাঠের পাশে পৌর কমিউনিটি সেন্টার এবং বেনাপোল কলেজ চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণকালে বেনাপোল পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও তাহের ভারত বলেন,পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সবুজায়নে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। গাছ মানুষের জন্য জীবনরক্ষাকারী অক্সিজেনের উৎস হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং কাঠসহ বিভিন্ন প্রয়োজনীয় সম্পদের জোগান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
কর্মসূচি শেষে আবু তাহের ভারত বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অসুস্থ ফকির আহমেদ এবং একই ওয়ার্ডের বাসিন্দা পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপুর বাসভবনে যান। সেখানে তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুননাফ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৮ নম্বর ছোট আচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুরসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।