প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:৫৩ পিএম (ভিজিট : ৪২)

X
ছবি: প্রতিনিধি
ডুমুরিয়া সদরে সোনালী ব্যাংক পিএলসির নতুন ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) বুথ উদ্বোধন করা হয়েছে।
এর মাধ্যমে গ্রাহকরা ২৪ ঘণ্টা নগদ অর্থ জমা ও উত্তোলনের সুবিধা পাবেন। শনিবার সকালে ফিতা কেটে বুথটির উদ্বোধন করেন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম কুদ্দুস।
এ সময় তিনি বলেন, “ডুমুরিয়া শাখা সোনালী ব্যাংকের অন্যতম ব্যস্ততম শাখা। প্রতিদিন বিপুল সংখ্যক গ্রাহক এখানে ব্যাংকিং সেবা গ্রহন করেন। সিআরএম মেশিন চালুর ফলে গ্রাহকদের সময় সাশ্রয় হবে এবং ব্যাংকিং কার্যক্রম আরও সহজ ও আধুনিক হবে।”
শাখা ব্যবস্থাপক হিরণ¥য় প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক মো. ইসরাত হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের খান, ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কাজী আবদুল্লাহ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতা নিত্যানন্দ মণ্ডল, সৌমেন্দ্র প্রসাদ কুণ্ডু টুটুলসহ ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। খুলনা অঞ্চলে এটি সোনালী ব্যাংকের ষষ্ঠ সিআরএম বুথ।