ডুমুরিয়ায় চাঁদা দাবির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডুমুরিয়া প্রতিনিধি

সারাবাংলা

ডুমুরিয়ায় চাঁদা দাবির প্রতিবাদ ও অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ডুমুরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক

2026-08-01T15:55:52+00:00
2026-08-01T15:55:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডুমুরিয়ায় চাঁদা দাবির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডুমুরিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ২৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ডুমুরিয়ায় চাঁদা দাবির প্রতিবাদ ও অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ডুমুরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নিলোৎপল মন্ডল নিলয়। 

শনিবার (১ আগস্ট) উপজেলার আমভিটা বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে এক ব্যক্তি তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়। 

তিনি বলেন, আমভিটা বাজারের পাশে পানি উন্নয়ন বোর্ডের জমিতে একটি ঘর নির্মাণকে কেন্দ্র করে তার নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে ওই স্থাপনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। 

তার অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তি প্রথমে স্থানীয়দের কাছে অর্থ দাবি করেন এবং পরে তার কাছে চাঁদা চেয়ে ব্যর্থ হয়ে বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে কুৎসা রটাতে শুরু করেন। নিলোৎপল মন্ডল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়ায় একটি মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অপপ্রচারে লিপ্ত হয়েছেন বলে জানান তিনি। 

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় বীরেশ্বর মন্ডল, ওসমান আলী মোল্লা, শিমুল শেখ, নিতাই মন্ডল, চন্দনা বিশ্বাস, সেলিম মোড়ল, রাব্বি ফকির, অনিক শেখ, মান্না সরদার, তুষার মল্লিক, শৈকত হালদার ও দুলাল কৃষ্ণ মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy