মেট্রোস্টেশনে ‘বোমাসদৃশ বস্তু’: কী ছিল সেই ব্যাগে, রেখে গেল কারা?

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ফার্মগেট ও মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। তবে তল্লাশি চালিয়ে মিরপুরে

2026-08-01T16:59:31+00:00
2026-08-01T16:59:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মেট্রোস্টেশনে ‘বোমাসদৃশ বস্তু’: কী ছিল সেই ব্যাগে, রেখে গেল কারা?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ৩৪)
মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু
X

মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

ফার্মগেট ও মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। তবে তল্লাশি চালিয়ে মিরপুরে ব্যাগ থেকে বোমা বা বিস্ফোরকের পরিবর্তে পান, সুপারি ও জর্দার কৌটা এবং ফার্মগেটে একটি পরিত্যক্ত বস্তা পাওয়া গেছে।

আজ শনিবার (১ আগস্ট) দুপুরে  দুই স্থানে এই বোমা আতঙ্ক ছড়ায়। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, প্রথম ঘটনায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু থাকার সংবাদের ভিত্তিতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক ব্যাগটি এক্স-রে স্ক্যান করে।

স্ক্যানে কৌটাসদৃশ একটি বস্তুর ইমেজ দেখা গেলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। 

পরে ব্যাগ খুলে দেখা যায়, ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। সেখানে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

ফার্মগেট স্টেশনে বোমা আতঙ্কের বিষয়ে ডিসি নিয়াজ মেহেদী বলেন, দ্বিতীয় ঘটনায় তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় একটি পরিত্যক্ত বস্তাকে ঘিরে বোমা সন্দেহের সৃষ্টি হলে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।

ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করেন। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, এর ভেতরেও কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy