প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:৪৪ পিএম (ভিজিট : ৪১)

X
বিএনপির প্রস্তুতি সভা
৫ই আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিলটনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন বলেন, ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই অর্জিত হয়েছে আমাদের এই নতুন বাংলাদেশ। ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে অর্জিত এই নতুন প্রেক্ষাপটকে আমাদের রক্ষা করতে হবে এবং জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক ফয়েজ মোহাম্মদ সম্পাদক শহিদুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সম্পাদক আব্দুল আউয়াল, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সম্পাদক মশিউর রহমান প্রমূখ।