৩ আগস্ট থেকে কার্যকর: যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড নীতিতে বাড়ছে কড়াকড়ি

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির পররাষ্ট্র দপ্তর। স্থায়ীভাবে চালু হতে যাওয়া নতুন ভিসা বন্ড কর্মসূচির

2026-08-01T17:34:05+00:00
2026-08-01T17:34:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৩ আগস্ট থেকে কার্যকর: যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড নীতিতে বাড়ছে কড়াকড়ি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ৩১)
ফাইল ছবি
X

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির পররাষ্ট্র দপ্তর। স্থায়ীভাবে চালু হতে যাওয়া নতুন ভিসা বন্ড কর্মসূচির আওতায় নির্ধারিত ৫০টি দেশের নাগরিকদের ভিসা আবেদনের সময় সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। প্রস্তাবিত তালিকায় থাকা দেশগুলোর অধিকাংশই আফ্রিকার, যা আন্তর্জাতিক ভ্রমণ ও ভিসা প্রক্রিয়ায় নতুন আলোচনা তৈরি করেছে।

শুক্রবার (৩১ জুলাই) অনলাইনে প্রকাশিত ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নিয়মটি বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নিয়ম অনুযায়ী, কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে নির্ধারিত অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের ভিসা দেওয়ার শর্ত হিসেবে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে বলতে পারবেন। তবে এটি বাধ্যতামূলক নয়; সংশ্লিষ্ট কর্মকর্তার বিবেচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, ২০২৫ সালের ভিসা বন্ড পাইলট কর্মসূচির মাধ্যমে পররাষ্ট্র দপ্তর, অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় এ ধরনের ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নের সুযোগ পেয়েছে। ওই কর্মসূচি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বন্ডভিত্তিক ব্যবস্থা ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

পাইলট কর্মসূচিতে কনস্যুলার কর্মকর্তারা ৫ হাজার, ১০ হাজার অথবা সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড নির্ধারণ করতে পারতেন। তবে নতুন চূড়ান্ত নিয়মে ৫ হাজার ডলারের বিকল্প বাতিল করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। ফেডারেল রেজিস্টারে ৩ আগস্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই নতুন নিয়ম কার্যকর হবে। কর্মসূচির আওতাভুক্ত ৫০টি দেশের মধ্যে ৩০টিই আফ্রিকার দেশ।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy