কক্সবাজারে প্যারাসেইলিংয়ের সময় সমুদ্রে পড়ে পর্যটকের মর্মান্তিক মৃত্যু

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় দুর্ঘটনায় অক্ষর সৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।শনিবার (১ আগস্ট) দুপুর

2026-08-01T18:17:07+00:00
2026-08-01T18:17:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে প্যারাসেইলিংয়ের সময় সমুদ্রে পড়ে পর্যটকের মর্মান্তিক মৃত্যু
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ২৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় দুর্ঘটনায় অক্ষর সৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে দরিয়ানগর সৈকত এলাকায় প্যারাসেইলিং চলাকালে তিনি সমুদ্রে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত সৌভিক রায় খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে ৯ বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন তারা। দুপুরে দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় অক্ষর সৌভিক রায় প্যারাসেইল থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, দুপুর ২টা ১০ মিনিটে অক্ষর সৌভিক রায়কে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমুদ্রের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় সমুদ্রে পড়ে ওই পর্যটক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy