প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:৩৩ পিএম আপডেট: ০১.০৮.২০২৬ ৬:৩৫ পিএম (ভিজিট : ২৫)

X
ছবি: প্রতিনিধি
নেত্রকোণার আটপাড়া উপজেলায় হাছিনা বানু ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার-এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া নির্বাচনী এলাকার সংসদ সদস্য ডক্টর আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী।
উদ্বোধনী বক্তব্যে এমপি হিলালী বলেন, উন্নত স্বাস্থ্যসেবার ভিত্তি হলো সঠিক রোগ নির্ণয়। আধুনিক চিকিৎসাসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি মানসম্মত সেবা দিয়ে এলাকার মানুষের আস্থা অর্জন করবে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।
তিনি আরও বলেন, জনকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ সমাজকে আরও সমৃদ্ধ করবে। এ সময় তিনি হাছিনা বানু ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ উপজেলা বিভিন্ন পর্যায়ের রাজনীতিক নেতৃবৃন্দ,সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি ও গণ-মাধ্যম কর্মীগন গন উপস্থিত ছিলেন।
পরে দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রমের শুভ সূচনা করা হয়।