উন্নয়ন প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ সড়কের প্রস্তাব চাইল ভালুকা উপজেলা প্রশাসন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জনগুরুত্বপূর্ণ নতুন সড়কের তালিকা প্রস্তুতের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ

2026-08-01T18:39:09+00:00
2026-08-01T18:39:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
উন্নয়ন প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ সড়কের প্রস্তাব চাইল ভালুকা উপজেলা প্রশাসন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:৩৯ পিএম   (ভিজিট : ১১২)
উন্নয়ন প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ সড়কের প্রস্তাব
X

উন্নয়ন প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ সড়কের প্রস্তাব

ময়মনসিংহের ভালুকায় ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জনগুরুত্বপূর্ণ নতুন সড়কের তালিকা প্রস্তুতের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ জন্য উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছ থেকে নতুন সড়কের প্রস্তাব শনিবার (১আগস্ট) unobhaluka ফেইসবুক পোস্টে  আহ্বান করা হয়েছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত নির্ধারিত ফেসবুক পোস্টের মন্তব্যে প্রস্তাব জমা দেওয়া যাবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ইউনিয়নের সঙ্গে ইউনিয়ন, গ্রামের সঙ্গে গ্রাম কিংবা এক এলাকার সঙ্গে অন্য এলাকার সংযোগ স্থাপনকারী জনগুরুত্বপূর্ণ নতুন সড়ককে অগ্রাধিকার দিয়ে তালিকা করা হবে। ব্যক্তি বা সীমিতসংখ্যক পরিবারের ব্যবহৃত রাস্তা এবং আগে এইচবিবি বা কার্পেটিং করা সড়কের সংস্কারের প্রস্তাব গ্রহণ করা হবে না। তবে কোনো সড়কের অবশিষ্ট কাঁচা অংশ নির্মাণের প্রস্তাব দেওয়া যাবে।

প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, প্রস্তাবিত সড়কটি নতুন নির্মাণের উপযোগী হতে হবে এবং এমন প্রশস্ত হতে হবে যাতে অন্তত দুটি যানবাহন সহজে চলাচল করতে পারে। ছোট ছোট সড়কের পরিবর্তে তুলনামূলক দীর্ঘ সড়কের প্রস্তাব দিতে উৎসাহিত করা হয়েছে।

সড়কের নাম প্রস্তাবের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের নাম, সড়কটি কোথা থেকে কোথায় পর্যন্ত যাবে, আনুমানিক দৈর্ঘ্য, গড় প্রস্থ এবং সম্ভাব্য নির্মাণ ব্যয়ের তথ্য উল্লেখ করতে হবে।

উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, শুধু ফেসবুক পোস্টের মন্তব্যে প্রস্তাব দিলেই তা যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হবে। এ জন্য আলাদা আবেদন, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর প্রয়োজন নেই। একই সঙ্গে তালিকায় অগ্রাধিকার পাওয়ার জন্য কোনো ধরনের সুপারিশ না করারও অনুরোধ জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রস্তাবিত সড়কগুলোর প্রয়োজনীয়তা যাচাই এবং সরকারি বরাদ্দ পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। কোনো সড়কের নাম প্রস্তাব করলেই সেটি নির্মাণের নিশ্চয়তা হিসেবে বিবেচিত হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন বলেন, “ভালুকার সার্বিক উন্নয়নে জনগণের মতামতকে আমরা গুরুত্ব দিচ্ছি। প্রকৃতপক্ষে যেসব সড়ক নির্মাণ হলে বেশি মানুষ উপকৃত হবেন, সেসব সড়কের তথ্য দিতে আমরা সবার সহযোগিতা চাই। প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয়তার ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হবে। পরে সরকারি বরাদ্দ পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে সড়কগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তাই কোনো ধরনের তদবির বা সুপারিশ না করে দায়িত্বশীলভাবে সঠিক তথ্য দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy