ময়মনসিংহের উন্নয়নে এলজিইডির প্রকৌশলীকে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনা

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

বিগত সময়ে উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ জেলার দৃশ্যমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য নতুন দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী

2026-08-01T19:02:43+00:00
2026-08-01T19:02:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহের উন্নয়নে এলজিইডির প্রকৌশলীকে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:০২ পিএম   (ভিজিট : ২৬)
ময়মনসিংহের উন্নয়নে এলজিইডির প্রকৌশলীকে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনা
X

ময়মনসিংহের উন্নয়নে এলজিইডির প্রকৌশলীকে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনা

বিগত সময়ে উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহ জেলার দৃশ্যমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য নতুন দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: হুমায়ন কবীরকে নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। এ সময় বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় নান্দাইল উপজেলাসহ ময়মনসিংহ জেলাকে এগিয়ে নিতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।      

শনিবার (১ আগষ্ট) দুপুরে জেলার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামের নিজ বাসভবনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সঙ্গে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর সৌজন্য স্বাক্ষাতে এই নির্দেশনা দেওয়া হয়।  

স্বাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার স্বচ্ছ, পরিকল্পিত ও টেকসই উন্নয়নে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। এক্ষেত্রে বিগত সময়ে উন্নয়ন বঞ্চিত নান্দাইল উপজেলাসহ ময়মনসিংহ জেলার সার্বিক ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে।’

এ সময় নতুন দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ জেলার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: হুমায়ন কবীর নান্দাইলসহ ময়মনসিংহ জেলার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের অঙ্গীকার ব্যক্ত করেন।      

এর আগে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য (এমপি) এবং বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব পালনে সহযোগিতা প্রত্যাশা করেন নির্বাহী প্রকৌশলী মো: হুমায়ন কবীর।  

এ সময় নান্দাইল উপজেলার প্রকৌশলী মো: গোলাম কিবরিয়া পিয়াল, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারি মহিউদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি সাদ্দাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy