নীলফামারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান : টেকসই উদ্যোগ করি বেগবান- এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে নীলফামারীতে শনিবার পালিত হয়েছে বিশ্ব

2026-08-01T19:52:44+00:00
2026-08-01T19:52:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:৫২ পিএম   (ভিজিট : ২৭)
র‍্যালি ও আলোচনা সভা
X

র‍্যালি ও আলোচনা সভা

জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান : টেকসই উদ্যোগ করি বেগবান- এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে নীলফামারীতে শনিবার পালিত হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। দিবসটি পালনে সকালে জনস্বাস্থ‍্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে একটি বণার্ঢ‍্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার আতিউর রহমান শেখ, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার ফারজানা আক্তারসহ আরো অনেকে।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের কোনো বিকল্প নেই। জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মাতৃদুগ্ধই পান করানো উচিত—এমনকি এক ফোটা পানিও প্রয়োজন নেই। মাতৃদুগ্ধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন জটিল রোগ থেকে রক্ষা করে। একই সাথে এটি মায়ের স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষাবিদ আব্দুল বাসেত জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন রবিবার গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের কাউন্সিলিং ক্যাম্প এবং কর্মজীবী মায়েদের গেলে রাখা দুধ সংরক্ষণ ও খাওয়ানোর পদ্ধতি বিষয়ক আলোচনা, তৃতীয় দিন সোমবার মা ও শিশুর পুষ্টি বিষয়ক স্ক্রিনিং ক্যাম্প, চিত্রাংকন প্রতিযোগিতা, চতুর্থ দিন মঙ্গলবার স্কুল ও কলেজ ভিত্তিক মাতৃদুগ্ধ বিষয়ক সচেতনতা কার্যক্রম.

এরপর পঞ্চম দিন বুধবার পরিবার ভিত্তিক সহায়তা সভা, ধর্মীয় উপাসনালয় সচেতনতা কার্যক্রম, ষষ্ঠ দিন বৃহস্পতিবার মাতৃদুগ্ধ বিকল্প আইন, মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য নিয়ন্ত্রণ ও বাজার/স্বাস্থ্যকেন্দ্র মনিটরিং ও সচেতনতা কার্যক্রম, সপ্তম দিন শুক্রবার বছরব্যাপী মাতৃদুগ্ধ বিষয়ক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy