স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল স্বামীর অক্ষত লাশ

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে দাফন করা স্বামী রমজান আলীর অক্ষত লাশ। এমন ঘটনায়

2026-08-01T20:02:36+00:00
2026-08-01T20:02:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল স্বামীর অক্ষত লাশ
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:০২ পিএম   (ভিজিট : ২৩)
স্বামীর অক্ষত লাশ
X

স্বামীর অক্ষত লাশ

স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে দাফন করা স্বামী রমজান আলীর অক্ষত লাশ। এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ৩১ জুলাই শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তরহাওলা ইউপির উলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এমন নজির দেখতে আশপাশের এলাকা থেকে ছুটে এসেছেন মানুষজন।

জানা যায় ৩১ জুলাই শুক্রবার মারা যান ঐ গ্রামের রমজান আলীর স্ত্রী। স্বামীর কবরের পাশে স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে তরতাজা কাপনের কাপড়সহ পাওয়া যায় রমজান আলীর অক্ষত লাশ। বিষয়টি এলাকায় জানাজানি হলে ঐ কবরস্থানে ভীড় জমান এলাকার মানুষ। 

কবর খননকারীরা জানান মাটি যেন কাফনের কাপড়কেও স্পর্শ করেনি। প্রত্যক্ষদর্শীসহ কবরস্থানে আগতদের অনেকেই আল্লাহর এমন নজিরকে অলৌকিক বলে আখ্যায়িত করেন। জীবদ্দশায় সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়নার উজ্জল দৃষ্টান্ত বলেও কেউ কেউ মন্তব্য করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২৪ বছর আগে মারা যান রমজান আলী। জীবদ্দশায় এলাকার মানুষের কাছে সং, পরহেজগার ও ন্যায়পরায়ন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। পাাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। হাট বাজারে চাল আটা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কখনো পরের হক নষ্ট করেছেন এমন নজির নেই। 

এলাকাবাসী বলছেন ঈমানের শক্তি যে এতটা প্রখর তার উজ্জ্বল দৃষ্টান্ত মরহুম রমজান আলী। আল্লাহর এমন নজির আমাদের জন্য আসলে শিক্ষনীয়।                                                                  
উলুপাড়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি জানার পর কবরস্থানে ছুটে যান এবং সেখানে গিয়ে কবরের ভিতরের অংশে কাফনের কাপড় মোড়ানো লাশটি দেখতে পান। লাশটি যে অবস্থায় ছিলো সে অবস্থায় রেখেই পাশে স্ত্রীর লাশ কবরস্থ করার বিষয়ে কবর খননকারীকে নির্দেশনা দেন তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy