আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ৯ কর্মী গ্রেফতার

সাভার প্রতিনিধি

সারাবাংলা

সাভারের আমিনবাজার এলাকায় রাতে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের একটি মশাল মিছিল হয়। এসময় অভিযান চালিয়ে নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার

2026-08-01T20:26:25+00:00
2026-08-01T20:26:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ৯ কর্মী গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ৩০)
৯ কর্মী গ্রেফতার
X

৯ কর্মী গ্রেফতার

সাভারের আমিনবাজার এলাকায় রাতে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের একটি মশাল মিছিল হয়। এসময় অভিযান চালিয়ে নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাঁদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর সেতুসংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিলের সময় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড আবেদন করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।”

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), ইকবাল (৪০), সামিউল ইসলাম (১৯), শফিকুল ইসলাম খান ইদ্রিস (৩০), রিপন (৩০), ইব্রাহিম (৪৫), ওয়ালিউর রহমান শিবলী (৪০) ও রমজান (৩০)।

পুলিশ বলছে, শুক্রবার দিবাগত রাতে আমিনবাজার এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রায় ৮০ থেকে ৯০ জন নেতাকর্মী মশাল মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় নয়জনকে গ্রেপ্তার করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy