সোনাতলায় জামায়াতের বিক্ষোভ মিছিল

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সোনাতলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়

2026-08-01T20:46:06+00:00
2026-08-01T20:46:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সোনাতলায় জামায়াতের বিক্ষোভ মিছিল
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:৪৬ পিএম   (ভিজিট : ৩৯)
বিক্ষোভ মিছিল
X

বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সোনাতলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার মাদ্রাসা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মাদ্রাসা মোড়ে এসে মিছিলটি শেষ হলে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম এবং পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট এন. এম. জাহিদুল হক।

বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং গণভোটের রায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে জনগণের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট দলিলুর রহমান, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুল আলীম, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ডা. নুরুল আমীন সরকার, সোনাতলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রাজ্জাক এবং থানা শিবিরের সেক্রেটারি সাব্বির হোসেনসহ উপজেলা ও পৌর জামায়াত এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy