চৌদ্দগ্রামে জুলাই গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণ মিছিল

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

গণ ভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধের বিচার দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট জামায়াতে ইসলামী

2026-08-01T20:49:02+00:00
2026-08-01T20:49:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে জুলাই গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণ মিছিল
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ৩৪)
জামায়াতের গণ মিছিল
X

জামায়াতের গণ মিছিল

গণ ভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধের বিচার দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট জামায়াতে ইসলামী উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

গণ মিছিলটি মুন্সিরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শনিবার (১ আগস্ট) মুন্সিরহাট বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান। 

মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদ এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা মজলিসে শূরার সদস্য নূরে আলম মিয়াজী, শুভপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা. মফিজুর রহমানসহ ইউনিয়ন জামায়াতে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবাধিকারবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy