প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:১৪ পিএম (ভিজিট : ৩৮)

X
জামায়াতের বিক্ষোভ
পাবনার আটঘরিয়া সদর দেবোত্তর বাজারে জুলাই গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে 'জুলাই সনদ বাস্তবায়ন' এবং গণহত্যার বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আটঘরিয়া উপজেলা শাখার উদ্যোগে দেবোত্তর বাজারস্থ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটঘরিয়া উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে অংশ নেওয়া নেতারা 'জুলাই সনদ' দ্রুত বাস্তবায়ন এবং গণ অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিন বিকালে 'জুলাই সনদ বাস্তবায়ন' এবং গণহত্যার বিচারের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন, উপজেলা জামায়েত আমীর নকিবুল্লাহ,মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ।
বিএনপির উদ্দেশে পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর জহুরুল ইসলাম খান বলেন আপনারা পতিত স্বৈরাচারের মতো আচরণ করছেন, যে ছাত্র জনতার জন্য আপনারা আজ ক্ষমতায় তাদেরকেই আজ কথা বলতে দিচ্ছেন না, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো গড়িমসি জনগণ মেনে নেবে না।
উক্ত সমাবেশে জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।