জুলাই সনদ ও গণরায়ের দাবিতে ফুলপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, সংবিধান সংস্কার ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের ফুলপুরে গণমিছিল ও সমাবেশ করেছে উপজেলা

2026-08-01T21:50:27+00:00
2026-08-01T21:50:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুলাই সনদ ও গণরায়ের দাবিতে ফুলপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:৫০ পিএম   (ভিজিট : ৩৭)
জামায়াতের বিক্ষোভ মিছিল
X

জামায়াতের বিক্ষোভ মিছিল

জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, সংবিধান সংস্কার ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের ফুলপুরে গণমিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। 

শনিবার (১ আগস্ট) বিকালে উপজেলার পুরাতন কোড ভবন থেকে গণমিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গেল চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন সুজন। এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু বকর ছিদ্দিক মানিক, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির জাকির হোসেন ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মুরাদুল ইসলাম মুরাদসহ নেতৃবৃন্দ। 

সমাবেশে বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, সংবিধান সংস্কার ও গণভোটের গণরায় মেনে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জুলাইয়ের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তারা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy