দক্ষিণখানে চিকিৎসক হত্যা: স্বামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর দক্ষিণখানে চিকিৎসক সারাহা রোকসানা পিনু হত্যা মামলায় তার স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে

2026-08-02T10:50:43+00:00
2026-08-02T10:50:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দক্ষিণখানে চিকিৎসক হত্যা: স্বামী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১০:৫০ এএম   (ভিজিট : ২৩৫)
সারাহা রোকসানা পিনু
X

সারাহা রোকসানা পিনু

রাজধানীর দক্ষিণখানে চিকিৎসক সারাহা রোকসানা পিনু হত্যা মামলায় তার স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এ আবেদনের শুনানি সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত হবে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রোকসানার মরদেহ উদ্ধারের সময় বাসার জানালার গ্রিল কাটা অবস্থায় পাওয়া যায়। শুরুতে ধারণা করা হয়েছিল, দুর্বৃত্তরা গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তাকে হত্যা করেছে।

তবে ঘটনাস্থলের জানালার পাশে পাওয়া জুতার ছাপ পরীক্ষা করে সিআইডির বিশেষজ্ঞরা জানতে পারেন, সেটি রোকসানার স্বামী সোহেল রানার। পরে ঘটনাস্থলের পারিপার্শ্বিক আলামত ও মামলার বাদীর অভিযোগের ভিত্তিতে তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।

দক্ষিণখান থানা পুলিশ জানায়, শুক্রবার নিহতের বোন সারাহ সুলতানা পলি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এরপর তদন্তের অংশ হিসেবে সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সোহেল রানা রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরে একটি ডেভেলপার প্রতিষ্ঠানে সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত। মামলার তদন্ত চলমান রয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy