দামুড়হুদায় ৮ বছরেও সংস্কার হয়নি সড়ক, চরম দুর্ভোগে পাঁচ গ্রামের হাজারো মানুষ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

সারাবাংলা

চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর- মুন্সিপুরসহ পাঁচ গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল

2026-08-02T11:31:51+00:00
2026-08-02T11:31:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দামুড়হুদায় ৮ বছরেও সংস্কার হয়নি সড়ক, চরম দুর্ভোগে পাঁচ গ্রামের হাজারো মানুষ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১১:৩১ এএম   (ভিজিট : ৩৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর- মুন্সিপুরসহ পাঁচ  গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পরিণিত হয়েছে। এতে যাতায়াতের চরম ভোগান্তিতে হচ্ছে কুতুবপুর, মুন্সিপুর, জাহাজপোতা, হুদাপাড়া, বয়রা  গ্রামের হাজার হাজার মানুষ।

জানাযায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গা- মুজিবনগর প্রধান সড়ক সংলগ্ন কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়  থেকে কুতুবপুর-মুন্সিপুর পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা।  প্রায় ৮ বছর পূর্বে এ রাস্তাটি সংস্কার করা হয়েছিল। কিন্তু এখন বেশিরভাগ রাস্তার পিচ উঠে খানা-খান্দ সৃষ্টি হয়েছে। ফলে অল্প বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে আর চলাচল করা যায় না।

সরেজমিন গিয়ে দেখা গেছে, এ রাস্তার পিচ উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাঁদা সৃষ্টি হয়। যার ফলে এ রাস্তা দিয়ে আর চলাচল করা যায় না।
অটোচালক মজিবার বলেন, অটো চালিয়েই চলে তার সংসার। রাস্তা নিয়ে তার অভিযোগের শেষ নেই।ভাঙা রাস্তার কারণে অটোর বেশিরভাগ যাত্রীদেরকেই মাঝে মাঝে নামাতে হয়। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান,  রাস্তাটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি।  গত তিন বছর ধরে রাস্তার বিভিন্ন অংশের পিচ, ইট সরে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে। যার ফলে একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। এমনকি গ্রামের মধ্যে কোন প্রকার অটো, ভ্যান  আসতে চায় না।

এ বিষয়ে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস বলেন, এ রাস্তাটির বেহাল দশার অবস্থা দেখেছি, রাস্তাটি দ্রুত সংকার হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy