প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:২৮ পিএম (ভিজিট : ১০৬)

X
আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মীর খুরশেদ আলম
মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মীর খুরশেদ আলমকে হত্যার হুমক্কি দিয়ে কাফনের কাপড়সহ ডাকযোগে পার্সেল পাঠিয়েছে দৃর্বৃত্তরা।
এ ঘটনায় শনিবার রাতে থানায় সাধারন ডাইয়েরী করা হয়েছে।
চেয়ারম্যান মীর খোরশেদ আলম জানান, গত বৃহস্পতিবার ডাকযোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি পার্সেল আসে। পার্সেলের ভেতরে একটি বেনামি চিঠির সঙ্গে এক টুকরো সাদা কাপড় ছিল, যার ওপর 'কাফনের কাপড়' লেখা ছিল। চিঠিতে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছি এবং জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। আমার জানা মতে কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। তারপরও এ ধরনের হুমকির ঘটনায় আমি ও আমার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছি। বিষয়টি নিয়ে শনিবার রাতে থানায় জিডি করেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, উক্ত ঘটনায় থানায় সাধারন ডাইয়েরী করা হয়েছে।