প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১:৪৮ পিএম আপডেট: ০২.০৮.২০২৬ ১:৫০ পিএম (ভিজিট : ৩৭)

X
ছবি: প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন কতৃক শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর গাছের চারা বিতরণ, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং মানবিক সহায়তার অংশ হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া, শিক্ষা সামগ্রী ও চারা বিতরণ করলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি।
রোববার (০২ আগস্ট) বেলা এগারোটার দিকে মাটিরাঙ্গা জোন পৃথক দুটি কর্মসূচির মাধ্যমে শিক্ষা, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
মাটিরাঙ্গা জোনের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিকান্ত ধামাই বলেন, গাছের চারা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত উপকারী। পাশাপাশি স্কুলের অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করায় কোন অধিনায়ক'কে ধন্যবাদ জানান এবং এ ধরনের সহযোগিতা শিক্ষা ও পরিবেশ সচেতনতায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
পাহাড়ের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ‘পরিকল্পিত বনায়ন গড়ি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে মাটিরাঙ্গা জোনের আওতায় ব্যাপক চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে এবং পাহাড়ের অবহেলিত ঝড়ে যাওয়া শিক্ষার্থীদের স্কুল মুখী করতে মাটিরাঙ্গা জোন কাজ করে যাবে বলে জানান মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি।