ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

অনলাইন ডেস্ক

রাজধানী

ঢাকা ওয়াসা (DWASA) বোর্ডের নতুন চেয়ারম্যান পদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ

2026-08-02T14:25:11+00:00
2026-08-02T14:25:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ২:২৫ পিএম   (ভিজিট : ৩৯)
ড. মোঃ সাব্বির মোস্তফা খান
X

ড. মোঃ সাব্বির মোস্তফা খান

ঢাকা ওয়াসা (DWASA) বোর্ডের নতুন চেয়ারম্যান পদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ সাব্বির মোস্তফা খানকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৩ (তিন) বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন।  

রোববার (২ আগস্ট ২০২৬) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 

"পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬”-এর ধারা ৭(১) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। সিনিয়র সহকারী সচিব মোছা: শাকিলা পারভীন স্বাক্ষরিত এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।  

প্রকাশিত ওই প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy