প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ২:৩৩ পিএম (ভিজিট : ২৪)

X
ছবি: প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লায় আন্তঃমাদ্রাসা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে উপজেলার দারুল ইসলাম মুহাম্মদিয়া মাদ্রাসা মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অভিভাবক সদস্য ও বল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি হায়দার আলী এবং অভিভাবক সদস্য মাসুদ আলম।
অনুষ্ঠানে টুর্নামেন্টের আহ্বায়কের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক আ. রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক মো. শহিদুল ইসলাম, সদস্য সচিব।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে রেখে সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে মাদ্রাসার ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে গঠিত ৮টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতামূলক ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের সব খেলা অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।