বিপিসির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে জিয়াউল হক

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল

2026-08-02T16:02:30+00:00
2026-08-02T16:02:30+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বিপিসির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে জিয়াউল হক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৪:০২ পিএম   (ভিজিট : ১৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ দায়িত্বের পাশাপাশি বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার (২ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মুস্তাফা স্বাক্ষরিত আদেশে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে মো. জিয়াউল হককে এ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৬ জুলাই বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে বদলি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জনস্বার্থে ওই আদেশ অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছিল।

রেজানুর রহমানের বদলির প্রায় এক সপ্তাহ পর বিপিসির চেয়ারম্যানের দায়িত্বে নতুন করে মো. জিয়াউল হককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। সরকারি আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy