রাজারহাটে আলোচিত জিন্নাহ হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

সারাবাংলা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে জমি ও রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি

2026-08-02T16:52:56+00:00
2026-08-02T16:52:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজারহাটে আলোচিত জিন্নাহ হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ৩২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে জমি ও রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি কে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের শ্রীপুর মডেল থানা এলাকার এক যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক প্রযুক্তির সহায়তায় পরিচালিত এই অভিযানে আত্মগোপনে থাকা আসামি আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়ে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে উমর মজিদ ইউনিয়নে চলাচলের একটি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধরে ডাংঘাট এলাকার জয়নাল গংয়ের নেতৃত্বে অপরপক্ষের জাহেদুল ইসলাম জিন্নার মধ্যে  সংঘর্ষ ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটে। 

এই সংঘর্ষে জাহেদুল ইসলাম জিন্নাত (৪৫) গুরুতর আহত হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যুবরণ করেন। পড়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​পরবর্তীতে নিহতের পরিবারের পক্ষ থেকে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে গ্রেপ্তারকৃত আসামিকে প্রধান আসামি করে মোট ২৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।এরপর থেকেই ১ নম্বর আসামি এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে ছিল।
​রাজারহাট থানা পুলিশ জানায়, ঘটনার পর থেকেই আসামিকে আইনের আওতায় আনতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছিল।

রাজারহাট থানার আফিসার ইনচার্জ মামুনুর রশীদ এর দিক নির্দেশনায় পুলিশের চৌকস অফিসার ও উক্ত মামলার আয়ু এসআই আতিকুল ইসলাম, এ এস আই রায়হান সরকার ও র্যাবের সহযোগিতায়  শ্রীপুর মডেল থানা পুলিশের সহায়তায় অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

আজ রোববার (২ আগস্ট) উক্ত মামলার প্রধান আসামিকে পুলিশ স্কোয়াড এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy