মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের মধুখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সাথে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা

2026-08-02T18:11:11+00:00
2026-08-02T18:11:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সাথে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।

রোববার (২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা (মন্নু), সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মুবিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং মধুখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রশাসনের পাশে থাকেন, তাহলে মধুখালীকে মাদকমুক্ত করা সম্ভব হবে। পাশাপাশি পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব একটি পৌরসভা এবং আধুনিক উপজেলা গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করব।”

তিনি আরও বলেন, প্রশাসনের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মান নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রয়োজন। উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে প্রশাসন সবসময় গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মধুখালীর উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy