পূর্বধলায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নেত্রকোনার পূর্বধলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা পরিবেশ ও শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য

2026-08-02T19:48:32+00:00
2026-08-02T19:48:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন কার্যক্রম উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ২৯)
সংসদ সদস্য মানসুরা আলম
X

সংসদ সদস্য মানসুরা আলম

নেত্রকোনার পূর্বধলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা পরিবেশ ও শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মানসুরা আলম।

রোববার পূর্বধলা সরকারি কলেজ এবং জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন এবং তাঁর উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও সংস্কারকাজ সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পূর্বধলা সরকারি কলেজ, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত তিনটি স্যানিটারি ভেন্ডিং মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য।

এছাড়া তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়াশরুম আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কার, কমনরুমের উন্নয়ন এবং জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে তিনটি আধুনিক ওয়াটার ফিল্টার স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

পরিদর্শনকালে শিক্ষকরা শিক্ষা পরিবেশ উন্নয়নে গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy